বার্সার বিপক্ষে নেইমারকে না পেয়ে হতাশ পিএসজি কোচ

 আশায় ছিলেন দ্বিতীয় লেগে পাবেন নেইমারকে। তবে বার্সেলোনার বিপক্ষে এবারও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পাচ্ছেন না পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো। স্বাভাবিকভাবেই হতাশ তিনি। প্রথম লেগে বড় ব্যবধানে জিতে দল সুবিধাজনক অবস্থায় থাকলেও সেই ম্যাচের কথা ভুলে থাকতে চান তিনি।